মায়াতে কাজ শুরু করার আগে দেখে নেয়া যাক এর ইন্টারফেসটি। অনেকে বলেন এর ইন্টারফেস টি নাকি খুব কনফিউজিং। একটা কথা মনে রাখবেন যে এই সফটওয়্যারটির জনপ্রিয়তার একটি বড় কারন এর বুদ্ধিদিপ্ত ইউজার ইন্টারফেস (UI)। এর ইন্টারফেসটি আপনি একদম নিজের মত করে সাজিয়ে নিতে পারবেন এবং যেভাবে খুশি। তাহলে এবার শুরু করা যাক।
যখন প্রথম বারের মতো মায়ার মেইন উইন্ডো ওপেন হয় তখন তার সাথে একটি অতিরিক্ত ছোট উইন্ডো ওপেন হয়। এখান থেকে আপনি কিছু ভিডিও টিউটোরিয়াল পাবেন যাতে করে আপনি দ্রুত সামান্য কিছু জিনিস শিখে নিতে পারবেন যা খুবই গুরুত্বপূর্ণ।
টিউটোরিয়াল গুলো দেখে ফেলুন। আপনি এই ভিডিও গুলতে যা শিখবেন তা আমি এখানে দেখাব না। এটা খুব বেশি সময় নিবে না। যখন আপনি টিউটোরিয়ালগুলি দেখা শেষ করেছেন তখন আপনি জানেন কিভাবে কোন অবজেক্টকে Move, Rotate অথবা Scale করতে হয়। এবং এও শিখেছেন যে কি করে আপনার দেখবার ক্যামেরাটি Zoom, Move ও Rotate করা যায়। এবার এই ছোট উইন্ডো টি ক্লোজ করুন। এবার সামনে দেখতে পাবেন একটি বড় ত্রিমাত্রিক প্যানেল যেখানে রয়েছে একটি গ্রাফ পেপারের মতো ছক (গ্রিড)।
এটিই হল মূল প্যানেল যেখানে আপনি ত্রিমাত্রিক ভাবে কোন বস্তুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাবেন, ক্যামেরা নেভিগেট করতে পারবেন আরও অনেক কিছু। একে বলে ভিউপোর্ট। এবার ভিউপোর্টের একটু উপরে তাকান।
এই অংশটিকে বলে শেল্ফ। এখানে অনেক গুলো ট্যাব রয়েছে। প্রতিটি ট্যাবে টুল রয়েছে। চিত্রের মতো আপনি Polygon ট্যাব টা ওপেন করুন। এবার এই ট্যাবে প্রথম টুলটি সিলেক্ট করুন। এটি একটি স্ফেয়ার টুল। এর মাধ্যমে একটি সাধারণ স্ফেয়ার তৈরি করা যায়। এবার আপনার মাউসটি নিয়ে ভিউপোর্টে ড্রাগ করুন।
আপনি আপনার ড্রাগ অনুযায়ী ছোট বড় স্ফেয়ার পাবেন। শেল্ফে স্ফেয়ার টুলের পাশে রয়েছে কিউব, সিলিন্ডার, কোণ, প্লেন, টোরাস, পিরামিড ও পাইপ। এগুলোও একইভাবে ট্রাই করে দেখুন। এবার LMB (Left Mouse Button) দিয়ে স্ফেয়ারটিকে সিলেক্ট করুন। এবার Delete বাটন চাপুন। স্ফেয়ারটি ডিলিট হয়ে যাবে।
মায়ার একটি বড় ফিচার হল একই কাজ অনেক উপায়ে করতে পারার সুবিধা। আমরা এতক্ষন যেভাবে স্ফেয়ারটি তৈরি করলাম তা আরও এক ভাবে তৈরি করতে পারি। এর জন্য চিত্রের মতো উপরে পলিগন অপশনটি সিলেক্ট করুন।
যখন প্রথম বারের মতো মায়ার মেইন উইন্ডো ওপেন হয় তখন তার সাথে একটি অতিরিক্ত ছোট উইন্ডো ওপেন হয়। এখান থেকে আপনি কিছু ভিডিও টিউটোরিয়াল পাবেন যাতে করে আপনি দ্রুত সামান্য কিছু জিনিস শিখে নিতে পারবেন যা খুবই গুরুত্বপূর্ণ।
এটিই হল মূল প্যানেল যেখানে আপনি ত্রিমাত্রিক ভাবে কোন বস্তুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাবেন, ক্যামেরা নেভিগেট করতে পারবেন আরও অনেক কিছু। একে বলে ভিউপোর্ট। এবার ভিউপোর্টের একটু উপরে তাকান।
আপনি আপনার ড্রাগ অনুযায়ী ছোট বড় স্ফেয়ার পাবেন। শেল্ফে স্ফেয়ার টুলের পাশে রয়েছে কিউব, সিলিন্ডার, কোণ, প্লেন, টোরাস, পিরামিড ও পাইপ। এগুলোও একইভাবে ট্রাই করে দেখুন। এবার LMB (Left Mouse Button) দিয়ে স্ফেয়ারটিকে সিলেক্ট করুন। এবার Delete বাটন চাপুন। স্ফেয়ারটি ডিলিট হয়ে যাবে।
মায়ার একটি বড় ফিচার হল একই কাজ অনেক উপায়ে করতে পারার সুবিধা। আমরা এতক্ষন যেভাবে স্ফেয়ারটি তৈরি করলাম তা আরও এক ভাবে তৈরি করতে পারি। এর জন্য চিত্রের মতো উপরে পলিগন অপশনটি সিলেক্ট করুন।
এবার চিত্রের মতো Create > Polygon primitives > Sphere সিলেক্ট করুন।
এবার আগের মতই ড্রাগ করুন। দেখুন এবার আপনি ঠিক ভিন্ন উপায়ে একই কাজটি করলেন। এবার আরও একটি উপায়ে এটি করতে পারেন। এর জন্য আপনি আপনার মাউসটি ভিউপোর্ট এর উপর নিয়ে গিয়ে Space হোল্ড করুন। দেখবেন যে অনেক গুলো অপশন এসেছে।
এবার চিত্রের মতো Create > Polygon primitives > Sphere সিলেক্ট করুন। এভাবে আপনি একই কাজ ঠিক তিন ভাবে করলেন। এছারা আপনার মায়ার শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ MEL (Maya Embeded Language) জানা থাকলে অনেক খাটা খাটনির কাজ বেশ সহজেই করতে পারবেন। আমি ভবিষ্যতে এডভান্সড টিউটোরিয়াল হিসেবে MEL শেখাবো। এতোক্ষন টিউটোরিয়ালটি পড়ার জন্য ধন্যবাদ। পরের টিউটোরিয়ালগুলো দেখতে ভুলবেন না।