এই টিউটোরিয়ালে আপনাদের আমি মায়ার মডেলিং টুলসের সাথে পরিচয় করিয়ে দেব। আগেই বলে নিচ্ছি আমি এই টিউটোরিয়ালে অর্থবহ কিছু মডেল করে দেখাব না, শুধু কিছু টুল কিভাবে ব্যবহার করতে হয় তা দেখাব। এই সিরিজের প্রতিটি লেসন কমপ্লিট করলে আপনি টেবিল, চেয়ার, অটোমোটিভ থেকে শুরু করে বিভিন্ন অরগানিক মডেলও অনায়াসে মডেল করতে পারবেন। মায়াতে মডেলিং এর জন্য দু ধরনের সারফেস রয়েছে। তারা হল পলিগন ও NURBS (Non-Uniform Rational B-Spline)। পলিগন মডেলই হল একদম বেসিক মডেল এবং সর্বাধিক প্রচলিত। আর NURBS মাঝে মাঝে প্রয়োজনীয়তার প্রেক্ষিতে বাবহৃত হয়। আমি আজকে পলিগন মডেলিং টেকনিক গুলোর কিছু দেখাবো।
প্রথমেই একটা সাধারণ কিউব দিয়ে শুরু করা যাক। কিভাবে মায়াতে বেসিক প্রিমিটিভ তৈরি করতে হয় তা না জেনে থাকলে এই টিউটোরিয়ালটি দেখুন।
এবার পলিগন মেনু সেট সিলেক্ট করুন।
এখন মেনু থেকে Edit mesh > Insert edge loop tool সিলেক্ট করুন।
এবার LMB দিয়ে কিউবটির যেকোনো একটি এজ (Edge) ধরে ড্রাগ করুন।
দেখবেন যে নতুন একটি এজ তৈরি হয়েছে। এবার আমার মতো দুটি এজ তৈরি করুন।
এবার আমরা কিউবটিকে নিয়ে কম্পোনেন্ট মুডে কাজ করবো। কিউবটির কম্পোনেন্ট হলো যা যা দিয়ে কিউবটি গঠিত। যে কোন পলিগন মডেলকে কিছু এজ , ভার্টেক্স ও ফেস এ বিভক্ত করা যায়। এখন কিউবটির কম্পোনেন্ট সিলেক্ট করতে হলে মাউসের RMB ধরে হোল্ড করুন। কিছু মেনু দেখতে পাবেন।
এখান থেকে আপনি এজ , ভার্টেক্স অথবা ফেস সিলেক্ট করতে পারবেন। এখন হোল্ড করা অবস্থায় উপরের চিত্রের মতো ফেস সিলেক্ট করুন। এখন আমার মতো কিউবটির ওই ফেসটি সিলেক্ট করুন।
এখন আমরা ইচ্ছে করলেই এই ফেসটিকে ধরে বর্ধিত করতে পারি। এর জন্য আমাদের Extrude টুলের দরকার পরবে। ফেসটি সিলেক্টেড থাকা অবস্থায় টুলটি সিলেক্ট করে নিন।
একন দেখতে পাবেন যে কিছু এক্সিস ম্যানিপুলেটর এসেছে। এর যে এক্সিস ধরে টানবেন ফেসটি সেদিকে বর্ধিত হবে।
এবার আমার মতো দেখানো এক্সিসটি ধরে টানুন। দেখবেন যে এটি নিচের চিত্রের মতো আকার ধারন করেছে।
এখন Extrude টুলটি এক্সিট করতে ভিউপোর্টএর অন্য কথাও ক্লিক করুন। এখন আমরা যদি কম্পোনেন্ট মুড থেকে অবজেক্ট মুডে ফেরত যেতে চাই তাহলে আগের মতো RMB হোল্ড করে Object mode সিলেক্ট করুন।
আমরা ইচ্ছে করলেই যে কোন ফেসকে ডিলিট করে দিতে পারি। সে জন্য যে কোন একটি ফেস সিলেক্ট করে ডিলিট বাটন চাপলেই হবে।
এবার আজকের মতো শেষ যে টুলটি শেখাবো তা হল Interactive split tool. এই টুলটি দিয়ে আপনি কম্পোনেন্ট মুডে কোন ফেসের উপর দিয়ে নতুন এজ তৈরি করতে পারবেন। এর জন্য আবার নতুন একটি কিউব দিয়ে শুরু করা যাক।
এবার টুলটি সিলেক্ট করুন।
যেকোনো টুলকে আরও ব্যবহার উপযোগী করে তুলতে প্রায় প্রতিটি টুলেরই কিছু সেটিংস থাকে। সেটিংস দেখতে হলে টুলটি সিলেক্ট করতে হলে তার পাশে থাকা অপশন বক্সে ক্লিক করতে হবে।
এই কাজটি করতে ভুলে গেলে আপনি এই বাটনটি ব্যবহার করে সেটিংস দেখতে পারেন।
এবার এর সেটিংসগুলো দেখা যাক।
এখানে Snap magnets হল যত সংখ্যক পয়েন্টে স্নাপ করা যায়। আর Magnet tolerance হল কিরকম বলে পয়েন্ট গুলো আকর্ষণ করবে। এটাকে কাজের খাতিরে বারিয়ে কমিয়ে নাওয়া যায়। এখন উপরের সেটিংস অনুসরণ করুন। এবার কিউবটির চারিদিকের যেকোন একটি এজে ক্লিক করুন এবার আরেকটি এজে দ্বিতীয় ক্লিক করুন।
এবার ইন্টার চাপুন। নতুন একটি এজ তৈরি হবে।
এখন দেখবেন যে আগের ফেসটি দুই ভাগে ভাগ হয়ে গেছে।
অ্যাজ এই পর্যন্তই । এর পরের টিউটোরিয়ালগুলি দেখতে ভুলবেন না।
এইবার আমরা যদি কিউবটিকে শেডেড অবস্থায় দেখতে চাই তাহলে উপরে নির্দেশিত আইকনটি সিলেক্ট
করুন।