আমার থ্রিডি বিষয়ক বাংলা সাইটে স্বাগতম । এ ব্লগের লেখালেখি থ্রিডি গ্রাফিক্স বিষয়ক। থ্রিডি আমাদের দেশের মোটামুটি পুরনো বিষয়। অনেকেই এই বিষয়ে কাজ করে থাকেন এবং অনেক কাজ আমরা দেখেছিও। কিন্তু ভাল কাজের যথেষ্ট অভাব রয়েছে। যাই হোক এই থ্রিডির জগতে প্রবেশ করতে আপনাকে প্রথমে যা করতে হবে তা হল একটা থ্রিডি প্রোগ্রাম বাছাই করা। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় থ্রিডি প্রোগ্রামটি হল থ্রিডিএস ম্যাক্স। শুধু বাংলাদেশে কেনো, এই প্রোগ্রামটি সারা বিশ্বজুরেই সর্বাধিক প্রচলিত। কিন্তু আপনি কোন প্রোগ্রামটি বেঁছে নিবেন তা নির্ভর করে আপনি কি ধরনের কাজ করতে চান তার উপর। সঠিক প্রোগ্রামটি বাছাই করা বিষয়ক তর্ক যুদ্ধের এই টপিকটি খুব পুরনো ও বিরক্তিকর। সেই হিসেবে বলতে হয় "Every piece of software is superior". শুধু দরকার দক্ষতার শাথে প্রোগ্রামটি ব্যাবহার করার ইচ্ছা ও মনোবল। তাহলেই যে কোনটি দিয়েই আপনি আপনার নিজস্ব কাজ দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। আমি যখন থ্রিডি জগতে পা দেব ভাবলাম আমি তখন অনলাইনে অনেক ফোরাম ঘেঁটেছি ও ঠিক করেছি কোন প্রোগ্রামটি আমার চাহিদাটি সঠিকভাবে পুরন করতে সক্ষম। অনেকে আগ্রহী আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনে, কেঊ মেডিকেল ইলাসট্রেশনে আবার কেউবা ইন্টারটেইনমেন্ট-এ। আমি আগ্রহি ছিলাম ইন্টারটেইনমেন্ট-এ তাই আমি অটোডেস্কের মায়াকেই বেঁছে নিয়েছিলাম। মায়া কেন এ ক্ষেত্রে ভাল তা আমি অন্য একদিন বলবো। আমি এতদিনে যা যা জেনেছি বা যা জানছি তা আপনাদের সাথে শেয়ার করবো।
থ্রিডিতে কাজ করা মানে যে আপনি কেবল আপনার মূল থ্রিডি প্রোগ্রাম নিয়েই কাজ করে যাবেন তা নয়। বরং আপনাকে আরও কিছু প্রোগ্রাম নিয়ে ও কাজ করতে হবে যা আপনার মূল প্রোগ্রামের সাথে সমন্বয় সাধন করবে। একে বলে পাইপলাইন । মায়ার সাথে কি করে এই সকল প্রগ্রামে পাইপলাইন দিয়ে কাজ করতে হয় তাও আমি শেয়ার করব। আপনার কাজ টি যদি হয় একটি পরিপূর্ণ এনিমেশন তা হলে ধাপে ধাপে আপনাকে কাজ করে এগুতে হবে। এই ধাপ গুলোর কোনও একটিকেও এড়িয়ে যাবার উপায় নেই। ধাপ গুলো হচ্ছে মডেলিং, সারফেসিং, টেক্সারিং, শেডিং, রিগিং ও এনিমেটিং। সবগুলো ধাপই আমি আপনাদের দেখাব।
যেহেতু এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল সাইট তাই কিছু নিয়ম থাকবে যা আমি মেনে চলবো ও কিছু আপনারাও মেনে চলবেন। নিয়ম গুলি হচ্ছেঃ
১. কোনও টিউটোরিয়ালে বুঝতে সমস্যা হলে কমেন্টে তা বলুন। আমি উত্তর দেবার চেষ্টা করবো বা অন্যেরা সাহায্য করবেন।
২. আপনি টিউটোরিয়ালটি বুঝে থাকলে তা লিখুন যাতে আমি নিয়মিত শিক্ষানবীশদের সংখ্যা বুঝতে পারি। শিক্ষানবীশদের সংখ্যা বাড়লে আমি ভিডিও টিউটোরিয়ালের দিকে নজর দিবো।
৩. কমেন্টে কোনো পাইরেসি এর কথা উল্লেখ করবেন না।
৪. অপ্রাসঙ্গিক বা পক্ষাঘাতমূলোক কমেন্ট করবেন না।
৫. আমি শুধু এই সাইটের জন্য একটি ফেসবুক পেজ খুলবো যেখানে আপনারা আপনাদের আনুশীলন মূলক কাজ গুলোর স্ক্রিনশট আপলোড করবেন। নতুন টিউটোরিয়াল অ্যাড করা হলে তা প্রথমে এই ফেসবুক পেজ এ জানিয়ে দেয়া হবে। আপনারা সেখানে কোনো ধরনের লিঙ্ক এর জন্য রিকোয়েস্ট করতে পারেন। পেজটি
রয়েছে এখানে।
আমাদের সবার যাত্রা শুভ হোক এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।

No comments:
Post a Comment